সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০১৯-০৯-২৫ , ০২:০৪ পিএম
ছবি: ইন্টারনেট
চট্টগ্রাম নগরীর শিবির ক্যাডার সরওয়ার ও ম্যাক্সন সিটিজেন নিউজের প্রধান সম্পাদক রোমান শেখকে হত্যার হুমকি দিয়েছে। কাতারে বসে চট্টগ্রামের একাধিক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নেয়ার সত্যতার বিষয়ে জানতে সরওয়ার-ম্যাক্সনকে ফোন করা হলে তারা সংবাদ প্রকাশ না করতে হুমকি দেয়। পরে সংবাদ প্রকাশের পর ওই সাংবাদিককে মেরে ফেলার হুমকি দেয় আবারও। এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামী থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়।
সূত্রে জানা যায়, গত রবিবার (২২সেপ্টেম্বর) সিটিজেন নিউজে (অনলাইন নিউজ পোর্টাল) ‘কাতার থেকে শিবির ক্যাডার ম্যাক্সন-সরওয়ারের চাঁদাবাজি’ শিরোনামে একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশ হয়। ওই সংবাদ প্রকাশের পর কাতার থেকে বিভিন্ন ইন্টারনেটের নাম্বার ব্যবহার করে শিবির ক্যাডার সরওয়ার ও ম্যাক্সন সিটিজেন নিউজের সম্পাদককে ফোন করে মেরে ফেলার হুমকি দেয়। এরআগে কয়েকজন প্রবাসী ব্যবসায়ীদের কাছ থেকে ম্যাক্সন চাঁদাবাজি করছে এমন তথ্য ভিত্তিতে অনুসন্ধান শুরু করে সিটিজেন নিউজ। অনুসন্ধান শেষে চাঁদাবাজি সম্পর্কে ম্যাক্সনের বক্তব্য জানতে তার +৯৭৪৫০৫৫২৪৪৮ (কাতার) নাম্বারে ফোন করা হলে তিনি সংবাদ প্রকাশ না করতে হুমকি দেন।
পরে ওই সংবাদটি প্রকাশ করা হলে শিবির ক্যাডার সরওয়ার ও ম্যাক্সন আবারও ফোন করে সিটিজেন নিউজের সম্পাদক রোমান শেখকে মেরে ফেলার হুমকি প্রদান করে। একইসাথে বাংলাদেশের আরও একটি নাম্বার (০১৮৬৪-৩৫০৩৭৩) থেকেও সাংবাদিকের অফিস জ্বালিয়ে দেয়ার হুমকি দেয়।
এছাড়াও ০১৫৭২-১৮১৪৪০ থেকে ফোন দিয়ে চট্টগ্রামের দৈনিক আজাদীর রিপোর্টার সজিব পরিচয় দিয়ে সাংবাদিক রোমান শেখকে ফোন করে। ওই ফোনে তিনি বলেন যে, আমি দৈনিক আজাদীর রিপোর্টার সজিব বলছি। আপনার বিরুদ্ধে অভিযোগ আছে; আপনি আজাদীর অফিসে আসেন, নয়তো আপনার বিরুদ্ধে রিপোর্ট করা হবে। আজাদীর অফিসে যাওয়ার বিষয়টি সাংবাদিক রোমান শেখ স্বাগত জানালে তিনি ওই প্রাপ্ত থেকে সংযোগটি বিচ্ছিন্ন করে দেন। পরে খোঁজ নিয়ে জানা যায় তার ব্যবহৃত ওই নাম্বারটি একটি অবৈধ ভিওআইপি কল থেকে আসে।
জানতে চাইলে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দিন শ্যামল এ বিষয়ে সিটিজেন নিউজকে বলেন,‘আমার জানামতে, সজিব নামে দৈনিক আজাদী পত্রিকায় কোনও রিপোর্টার নেই।’
বায়েজিদ বোস্তামী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার সিটিজেন নিউজকে জানান,একজন সাংবাদিককে হুমকির বিষয়টি জেনেছি। ঘটনার বিস্তারিত জানিয়ে তিনি একটি সাধারণ ডায়েরী করেছেন। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানান ওসি।
দায়িত্বপ্রাপ্ত তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক গোলাম মোঃ নাছিম (আইও) সিটিজেন নিউজকে জানান, বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়ার দ্রুত কাজ করা হচ্ছে।
উল্লেখ্য যে, শিবির ক্যাডার ম্যাক্সন ও সরওয়ারগত ১ সেপ্টেম্বর ২০১৭ সালে জামিনে মুক্ত হয়ে দেশে কিছুদিন অবস্থান করলেও পরে পালিয়ে যায় কাতারে। তাদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানার ১৮টি মামলা এখন বিচারাধীন রয়েছে। তারা কাতারে বসে চট্টগ্রামের একাধিক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদাবাজি করে আসছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.