নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০১৯-১২-৩১ , ০৫:১৮ পিএম
চট্টগ্রামের দুর্ধর্ষ শিবির ক্যাডার সরওয়ার ও ম্যাক্সন কাতারে গ্রেফতার হয়েছে। চাঁদাবাজির অভিযোগে কাতারের সিআইডি তাদের গ্রেফতার করে বলে একটি সূত্র সিটিজেন নিউজকে নিশ্চিত করে। গত ২৯ ডিসেম্বর রাতে সরওয়ারকে এবং ৩০ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে ম্যাক্সনকে গ্রেফতার করা হয় বলে সূত্রের দাবি।
বাংলাদেশ থেকে কঠোর গোয়েন্দা নজরদারির পরও শিবিরের এই ২ শীর্ষ সন্ত্রাসী প্রায় ১ বছর আগে পালিয়ে কাতার চলে যায়। সূত্রের দাবি, সম্প্রতি কাতারের কয়েকজন ব্যবসায়ীর কাছে সরওয়ার ও ম্যাক্সন চাঁদা দাবি করে। পরে কাতারের সিআইডি ওই অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করে বলে সূত্রটি নিশ্চিত করে।
তবে, এ বিষয়ে কাতারের কনস্যুল (লেবার) ড. মোস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি সিটিজেন নিউজকে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।
তিনি বলেন, সরওয়ার এবং ম্যাক্সন যদি তাদের পাসপোর্টে অন্য কোনও নাম ব্যবহার করে তবে সঠিক তথ্য পেতে একটু সময়ের প্রয়োজন। তিনি সিটিজেন নিউজের কাছে তাদের দু’জনে ছবি চেয়ে তাদের গ্রেফতারের বিষয়টি দ্রুত নিশ্চিত করবেন বলে জানান।
এদিকে, ঢাকাস্থ কাতার এ্যাম্বাসির কয়েকটি নাম্বারে (টিএন্ডটি) ফোন করা হলে রিসিভ না করায় সংশ্লিষ্ট কারও কোনও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিশেষ শাখার উপ পুলিশ কমিশনার (ডিসি) আব্দুল ওয়ারিশ সিটিজেন নিউজকে জানান, ‘শিবির সন্ত্রাসী সরওয়ার ও ম্যাক্সনের গ্রেফতারের বিষয়ে আমাদের কাছে এখনও কোনও তথ্য নেই।’ তিনি বলেন, আমরা তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারিনি বলে এখনও ইন্টারপোলের সহায়তা নিতে পারিনি।
এক প্রশ্নের জবাবে ওয়ারিশ জানান, ‘এটা একটা সময় যে, তারা যদি কাতারে গ্রেফতার হয়ে থাকে তাহলে আমরা দ্রুত পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হব। এবং এ বিষয়ে পরবর্তী ব্যবস্থাও গ্রহন করা হবে।’
এরআগে গত ২২ সেপ্টেম্বর সিটিজেন নিউজে ‘কাতার থেকে শিবির ক্যাডার ম্যাক্সন-সরওয়ারের চাঁদাবাজি’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন করা হয়। ওই প্রতিবেদনের প্রেক্ষিতে পুলিশ কমিশনারের নির্দেশে গত ২৫ অক্টোবর রাতে বায়েজিদ থানা পুলিশের একটি চৌকশ দল সরওয়ার-ম্যাক্সনের চট্টগ্রামে থাকা চাঁদাবাজ সিন্ডিকেটের ৫ সদস্যকে বিপুল পরিমান অস্ত্রসহ গ্রেফতার করে। বর্তমানে তারা কারাগারে রয়েছে।যা `চট্টগ্রামে শিবিরের ৫ ক্যাডার অস্ত্রসহ গ্রেফতার' শিরোনামে সিটিজেন নিউজে প্রকাশ হয়।
এ ছাড়াও সিচিজেন নিউজে এমন সংবাদ প্রকাশের কারণে শিবির ক্যাডার সরওয়ার সিটিজেন নিউজের সম্পাদককে হত্যার হুমকিও দেয়। `সাংবাদিককে শিবির ক্যাডার সরওয়ার-ম্যাক্সনের হুমকি'
এদিকে, শিবিরের ওই ৫ সদস্যকে গ্রেফতারের পর থেকে চট্টগ্রামের একাধিক ব্যবসায়ী সিটিজেন নিউজকে জানান, গত দুই মাস যাবত চাঁদার জন্য তাদের কেউ হুমকি দেয়না এবং তারা কাউকে চাঁদা দিচ্ছেন না।
ওই ব্যবসায়ীদের দাবি, শিবির ক্যাডার সরওয়ার ও ম্যাক্সনকে দেশে এনে শাস্তির ব্যবস্থা করা গেলে হয়তো চাঁদার হাত থেকে তারা পরিত্রাণ পেতে পারেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.